বিজ্ঞাপন

রূপগঞ্জে দিনদুপুরে যুবক অপহরণ, প্রাণনাশের হুমকি ও থানায় মামলা

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরের হানকুর এলাকার সজিব মিয়া (২১) নামের এক যুবককে দিনদুপুরে অপহরণ করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সজিবের বড় ভাই শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে সজিব মিয়া স্থানীয় শাপলা বিলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকালে ঘটিকার সময় নিজ বাড়ির সামনের পাকা রাস্তা থেকে কতিপয় অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

​অভিযুক্তরা হলেন— উপজেলার তিনওলোপ গ্রামের গোলজারের ছেলে সোহান (১৮), কাজীরবাগ গ্রামের ওবায়দুল্লাহর ছেলে তৈয়বুর (২৮) এবং দুয়ারা গ্রামের ফজলুল হকের ছেলে মো: ফাহিম (২৫)।

​সজিব যথাসময়ে বাড়ি ফিরে না আসায় পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একই দিন রাত ১১:৩০ ঘটিকার সময় ১নং অভিযুক্ত সোহানের বাড়িতে গিয়ে তার সন্ধান চাইলে সে নানা তালবাহানা করতে থাকে। পরবর্তীতে সে স্বীকার করে যে, অন্য অভিযুক্তদের হেফাজতে সজিব আটক রয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। তবে পরে উল্লেখিত স্থানগুলোতে সন্ধান চালিয়েও ভিকটিম সজিবের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি কর্মসূচি ছাড়াও মানবন্ধন করে প্রশাসন ও স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন