বিজ্ঞাপন

মেহেরপুরে ইয়াবাসহ আটক ২

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনীতে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,তেরাইল গ্রামের মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে ইমানুর রহমান (৪০) ও একই গ্রামের বাগানপাড়ার মৃত দলিম হোসেনের ছেলে মিলন হোসেন (৩৬)।

মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মান্নান হাওলাদার জানান, মাদক নিয়ে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন