মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি-৬।
শনিবার সকালে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীন দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৬৩০ পিস ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৪ কেজি পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস ভারতীয় কসমেটিকস ও ৪ পিস থ্রিপিস।
বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা। জব্দ মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড
ইমি/


