বিজ্ঞাপন

জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিনত হতে পারে; ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রওনা হয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ গাজীপুরের ভোগরা বাইপাস মোড়ে পৌঁছায় এবং সেখানে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের উপস্থাপিত ৮ দফা দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে তারা সরকার পতনের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
​গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি সকাল থেকেই শুরু হয়। ঢাকা থেকে সকালে রওনা হয়ে লংমার্চের গাড়িবহর মহাসড়ক ধরে গাজীপুর এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভোগরা বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
​সমাবেশে প্রধান প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য শরিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
​বক্তব্যকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আজ রাজপথে নেমেছি জনগণের মৌলিক অধিকার ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। এই আন্দোলন দেশ ও জাতির মুক্তির আন্দোলন। তিনি আরও বলেন,জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিনত হতে পারে।
সভায় ​জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের ন্যায্য দাবি না মেনে তালবাহানা করা হলে রাজপথেই তার সিদ্ধান্ত হবে। আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন ছাড়া ঘরে ফেরার কোনো সুযোগ নেই।”
​কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, “জনগণের ন্যায়সংগত দাবিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে ৮ দফা না মানলে পরিণতি হবে ভয়াবহ।”
​মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। আমাদের এই লংমার্চ কেবল শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।”
​সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. জামাল উদ্দিন সমাবেশ সফল করার জন্য উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
​সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই গাজীপুরের মহাসড়ক ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। পথসভা শেষে লংমার্চের বহরটি তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

পড়ুন:গাজীপুরে রক্ষক যখন ভক্ষক, চন্দ্রা বনবিটে সংরক্ষিত বনভূমি কতটা নিরাপদ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন