রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।
রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপে নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।
এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন সেটি পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল। তিনি বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে রয়েছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর ১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর ১ নম্বরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
রাজধানীতে শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী হয়ে রাতে বাবুবাজার ও মগবাজারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে কে বা কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সবশেষ রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করছি কীভাবে আগুন লেগেছে।
এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পড়ুন : রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক


