বিজ্ঞাপন

৫৩৮ পদে প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 

বিজ্ঞাপন

এসএসসি পাস প্রার্থীদের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগের সুযোগ এসেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ৫৩৮ জন নিয়োগ দেওয়া হবে। দুটি ক্যাটাগরির পদের মধ্যে অফিস সহায়ক পদে ৫০৬ জন নেওয়া হবে। এছাড়া সিমেন ক্যারিয়ার পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে। সাধারণ ও কোটাভুক্ত প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টা এবং আবেদন ফি ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীদের dls.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নামপ্রাণিসম্পদ অধিদপ্তর
সংশ্লিষ্ট মন্ত্রণালয়মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
জব লোকেশনঢাকা (ফার্মগেট)
পদের ক্যাটাগরি০২ টি
মোট শূন্যপদ৫৩৮ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
জেলাবাংলাদেশের সকল জেলার প্রার্থীরা
বেতন/গ্রেড৮,২৫০ – ২০,৫৭০/- টাকা (১৯তম ও ২০তম গ্রেড)
আবেদনের ফি৫৬/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সঅফিসিয়াল ওয়েবসাইট
স্মারক নম্বর৩৩.০১.০০০০.১০১.১১.৯৪৮.২৬-১৮৩৮
বিজ্ঞপ্তি জারির তারিখ১০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শুরুর তারিখ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ০৬ অক্টোবর ২০২৬ রাত ১২.০০ ঘটিকা
আবেদন পদ্ধতিঅনলাইন
(dls.teletalk.com.bd)

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি অধিদপ্তর। দেশের প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, প্রাণিস্বাস্থ্য রক্ষা, ভেটেরিনারি চিকিৎসাসেবা প্রদান এবং দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে এ অধিদপ্তর কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫-এ অবস্থিত। দেশের সামগ্রিক প্রাণিসম্পদ খাত আধুনিকায়ন ও খামারিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করতে দপ্তরটি নিরলসভাবে নিয়োজিত।

অফিশিয়াল ওয়েবসাইটwww.dls.gov.bd
হেড অফিসের ঠিকানাকৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫
ফোন নাম্বার০২-৯১০১৯৩২
ফ্যাক্স নাম্বার০২-৯১১০৫৫২
ই-মেইলdg@dls.gov.bd

প্রাণিসম্পদ অধিদপ্তর পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল ও গ্রেড
সিমেন ক্যারিয়ার৩২টি৮,৫০০ – ২০,৫৭০ টাকা (বেতন গ্রেড: ১৯তম)
অফিস সহায়ক৫০৬টি৮,২৫০ – ২০,০১০ টাকা (বেতন গ্রেড: ২০তম)

পড়ুন:ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন