বিজ্ঞাপন

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষি জমির উপর বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চাঁদবিল গ্রামবাসী।

রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে চাঁদবিল ৭১ নং মৌজায় বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহন বন্ধের দাবিতে মানববন্ধন করেন চাঁদবিল গ্রামবাসী।

চাঁদবিল গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় কৃষি কাজই তাদের একমাত্র অবলম্বন। ইতিপূর্বে এই প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্রাক সীড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানী, সন্ধানী স্কুল এ্যান্ড কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান তৈরী হওয়ায় এলাকার কৃষকদের একমাত্র সম্বল ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। যে জমিগুলো রয়েছে তা অধিগ্রহণ করে বিজিবি ক‍্যাম্প তৈরী হলে এলাকার অনেক কৃষকদের না খেয়ে দিন পার করতে হবে।

তাই কৃষি কাজের জন্য সামান্য পরিমাণ যে জমি অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম, মতিউর রহমান।

পড়ুন : অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন