বিজ্ঞাপন

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

বিজ্ঞাপন

মাইগ্রেশনের ফল প্রকাশের পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর জমা দিতে হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হয়। পোর্টালে ফল প্রকাশের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীদের ফল জানানো হয়েছে।

শিক্ষার্থীরা পোর্টালে লগইন করে নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। একইভাবে কলেজগুলোও আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। তবে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পান। তাদের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীরাও ওই সময় আবেদন করেন।

আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলার পর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

পড়ুন : অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন