অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে ফুরোলো গ্রায়েম ক্রেমারের প্রায় সাড়ে ৮ বছরের এক অপেক্ষা। ২০১৮ সালের মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ পেলেন জিম্বাবুয়ের বর্ষীয়ান লেগ স্পিনার।
ক্রেমারকে একাদশে সুযোগ দেওয়ার মাধ্যমে অন্যরকম এক বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তাদের একাদশে চল্লিশোর্ধ্ব ক্রিকেটারের সংখ্যা ৪ জন- আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর জন্য যা প্রথম।
হারারেতে রোববার সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। স্বাগতিক একাদশে আছেন সিকান্দার রাজা (৪০ বছর ১৪৯ দিন), ব্রেন্ডন টেলর (৪০ বছর ২২৬ দিন), ক্রেইগ আরভিন (৪১ বছর ৩২ দিন) ও ক্রেমার (৪০ বছর ১ দিন)।
দীর্ঘ ওয়ানডে ইতিহাসে এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশে একসঙ্গে চল্লিশোর্ধ্ব বয়সের চার জন ক্রিকেটার খেলতে নেমেছেন। আর কোনো টেস্ট খেলুড়ে দেশ ওয়ানডেতে চার জন চল্লিশোর্ধ্ব ক্রিকেটার নিয়ে কখনও খেলেনি।
এই কীর্তিতে সব মিলিয়ে দ্বিতীয় দেশ জিম্বাবুয়ে। ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চার জন চল্লিশোর্ধ্ব বয়সের ক্রিকেটার নিয়ে খেলেছিল যুক্তরাষ্ট্র।
টেস্টে অবশ্য এই রেকর্ডটি ইংল্যান্ডের। ১৯৩২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টেস্টে পাঁচ জন চল্লিশোর্ধ্ব ক্রিকেটার নিয়ে খেলেছিল তারা। সেই পাঁচ জন হলেন- প্যাটসি হেনড্রেন, উইলফ্রেড রোডস, জর্জ গুন, নিগেল হেইগ ও ইওয়ার্ড আস্টিল।
পড়ুন:মারুফার বলে চার মেরে রেকর্ড গড়লেন মান্ধানা
ইমি/


