বিজ্ঞাপন

আখাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন অভিযান

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মশক নিধন অভিযান চালিয়েছেন উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

যুবদলের নেতা-কর্মীরা পৌর মুক্তমঞ্চ থেকে অভিযান শুরু করেন। পরে রেলস্টেশনসহ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়কবাজার এলাকায় গিয়ে কর্মসূচি শেষ হয়। এতে যুবদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও অংশ নেন।

উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়া ও পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে তাঁরা মোকাবিলা করবেন।

পড়ুন : শিবপুরে এক সপ্তাহ নিখোঁজের পর মুরগির ময়লার গর্তে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন