বিজ্ঞাপন

নড়িয়ায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন এমপি কিরন

বিজ্ঞাপন

দীর্ঘদিনের আইনি জটিলতা ও নানা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন করা হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল প্রতীক্ষিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারহানা কাদির রহমান, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাসপাতালটি চালুর ফলে নড়িয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা-সংক্রান্ত প্রত্যাশা পূরণ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পড়ুন:জামালপুরে যুবলীগের মশাল মিছিল: আ.লীগ ও ছাত্রলীগের ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন