জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষের সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। একসময় রাজেশের সুরে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছিলেন এই শিল্পী। দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।
২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে রাজেশের পরিচয় হয়। এর প্রায় এক বছর পর থেকে তারা একসঙ্গে গান করা শুরু করেন।
রাজেশের সুরে আসিফ আকবরের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’। এ ছাড়া আরও বেশ কিছু গান রয়েছে তাদের এই জুটির।
দীর্ঘ বিরতির পর আবারও নন্দিত এই জুটির নতুন গান আসায় শ্রোতাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে রাজেশ বলেন, সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।
রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তারই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
পড়ুন : শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
সা/


