বিজ্ঞাপন
২১/০৯/২৬ ইং।মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের রিফিউজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
সোমবার ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফিউজি পাড়া মাঠে চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৮ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন : বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
সা/
বিজ্ঞাপন


