বিজ্ঞাপন

অবৈধ কর্মকাণ্ড ও নাশকতা বরদাশত করা হবে না: যশোরে সমন্বয় সভায় পরিবেশ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

যশোরে বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা বা নাশকতার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। আজ দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি প্রশ্রয় দেওয়া হবে না। তবে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করা বা নতুন করে অগ্নিসন্ত্রাস ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত হলে কঠোর হাতে তা দমন করা হবে। একই সাথে তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোরের সংরক্ষিত সংসদ সদস্য সাবিরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জেলা মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যশোরের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন:জয়পুরহাটে ডিলারের সার পাচার, ধরে প্রশাসনকে দিল জনতা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন