বিজ্ঞাপন

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মশা নিধন ও সচেতনতামূলক সভা

বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড় ও কোণায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ। শিক্ষার্থীদের নিজেদের বাড়ি, বিদ্যালয় এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, অব্যবহৃত টায়ার বা যেকোনো পরিত্যক্ত পাত্রে পানি জমলে সেখানে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পড়ুন : পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, রেল চলাচল বন্ধ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন