জয়পুরহাটে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণে আসামির যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আব্দুল জলিল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপহরণের অপরাধে তাকে অতিরিক্ত ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুলের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুল জলিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোরনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন বিকেল ৩টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করে আসামি জলিল। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সামাদ বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

পড়ুন : পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন