বিজ্ঞাপন

সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দলীয় চেতনা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

পড়ুন : পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন