বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর পুকুর পাড়ে মিললো শিশুর মরদেহ

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুইদিন পর মিম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় একটি পুকুর পাড়ের ঝোপঝাড়ে শিশুটির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, গত দুইদিন আগে মিমের মায়ের সাথে তার নানা বাড়িতে যেতে বাসা থেকে বের হয়ে যায়। সে তার মা ঘর থেকে বের হওয়ার ১০ মিনিট আগে বের হয়। পরে তার মা তাকে আর খুঁজে পায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার বিকেলে স্থানীয় একটি পুকুর পাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।

পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর জমে উঠেছে প্রচারণা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন