বিজ্ঞাপন

মানহা ডেইলি শপে যুক্ত হলেন ফজলুর রহমান বাবু

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অনলাইন শপ মানহা ডেইলি শপের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। একবছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর গুলশান-১-এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মানহা ডেইলি শপের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন জনপ্রিয় এই অভিনেতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও প্রচারণায় দেখা যাবে ফজলুর রহমান বাবুকে।

মানহা ডেইলি শপ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনলাইনে তাদের কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ডিলার নিয়োগের মাধ্যমে ফিজিক্যাল স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের কম্বো প্যাকেজ বিক্রি করে, যা বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী।

দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে জরুরি ভিত্তিতে সারা দেশে এজেন্ট ও ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

আগ্রহী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। পাশাপাশি অনলাইনেও পণ্য অর্ডার করা যাবে।

মানহা ডেইলি শপের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘এখানে নিত্যপ্রয়োজনীয় বাজারের সাশ্রয়ী প্যাকেজ রয়েছে। বাজারের খুচরা মূল্যের চেয়ে অনেকটা পাইকারি মূল্যে পণ্য পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বেশ উপকারী। সবমিলিয়ে আমি ভেবে দেখলাম, এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা যায়।’

পড়ুন: বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন