বিজ্ঞাপন

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার নিয়োগে ভারত সরকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে পারেন আসাদ আলম সিয়াম। তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে আসাদ আলম সিয়ামের। ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আসাদ আলম সিয়াম। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ফিলিপাইনে বাংলাদেশের দূত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও এক বছরের কম সময় দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পান।

কূটনৈতিক জীবনে ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। এ ছাড়া যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কূটনীতিক হিসেবে কাজ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। তিনি প্রধান প্রটোকল কর্মকর্তা, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার মধ্যে নয়াদিল্লিতে আসাদ আলম সিয়ামের নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর নামও আলোচনায় রয়েছে।

নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় আসাদ আলম সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির বিষয়টিও তার দায়িত্বের অংশ হতে পারে।

এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। এর মধ্যেই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

পড়ুন: একদিকে জ্বালানি, অন্যদিকে বাসভাড়া—বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন