নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মহিদুল ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাঙ্গাড়ির ব্যবসা করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুল কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, মহিদুল নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। তাদের ধারণা, মাদক সেবনের পর অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
ইমি/


