বিজ্ঞাপন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

ডিএমপির অভিযান চলাকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পড়ুন : পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ৩১ কর্মকর্তা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন