বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আখাউড়ায় যুবদলের সমাবেশ ও মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করেছে যুবদল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে পৌর মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে যুবদলের নেতাকর্মীরা ছাড়াও সেচ্চাসেবক দল শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।শহরের আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেম অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন ও উপজেলা যুবদল নেতা জিয়াউল হাসান খান সানি।
সমাবেশে বক্তরা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। এনসিপির তথাকথিত নেতাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। কোনো ভাবেই এসব সন্ত্রাসী ও জঙ্গিবাদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।

পড়ুন:চাটমোহরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন