কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়ার পক্ষের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করেন। অন্যদিকে, বর্তমান এমপি মুশফিকুর রহমানের গ্রুপের পক্ষে উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ১০জন আহত হন। খবর পেয়েেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী রাশেদ জানান, বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

পড়ুন : যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন