পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। বুধবার বিকেলে শহরের স্টেশন রোডের বিএনপির কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামস মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করছে একটি গোষ্ঠী। অচিরেই এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা সেই সাথে যারা সরকারকে বেকাদায় ফেলতে চায় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পড়ুন:জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জনের ১০ বছর
ইমি/


