বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুরে পৈতৃক সম্পত্তিতে ন্যায্য হিস্যার দাবিতে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন

মরহুম পিতার রেখে যাওয়া সম্পত্তিতে ন্যায্য হিস্যা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. জুয়েল ইসলাম ও তার ছোট ভাই মো. রিফাত ইসলাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবের কালিতলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েল ইসলাম ও রিফাত ইসলাম জানান, তাদের বাবা মৃত আব্দুর রাজ্জাক সেতাবগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর পর পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তির মালিকানা ও ভোগদখল নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

তাদের অভিযোগ, বড় ভাই মো. রুবেল ইসলাম তাদের পিতার ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন। তাদের দাবি, বাবার ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ইটভাটায় অংশীদারিত্ব নেওয়া, বিভিন্ন এলাকায় জমি কেনা এবং বাড়ি নির্মাণ করা হয়েছে। এসব সম্পত্তির বর্তমান মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, পিতার মৃত্যুর পর বড় ভাই তাদের মাকে চাপ প্রয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে লিখে নেন। পরবর্তীতে তিনি সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণও এককভাবে নিয়ে নেন বলে অভিযোগ তাদের। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও তারা তাদের ন্যায্য হিস্যা পাননি বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, বড় ভাই তাদের দুটি খালি দোকানঘর ও সামান্য কিছু টাকা দিয়েছেন। তবে পিতার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তির তুলনায় তা তাদের ন্যায্য অংশের সমপরিমাণ নয় বলে দাবি করেন তারা।

এ ছাড়া ন্যায্য অধিকার দাবি করায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং তাদের সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন জুয়েল ও রিফাত।

সংবাদ সম্মেলনে তারা পিতার রেখে যাওয়া সম্পত্তিতে তাদের আইনানুগ ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে বড় ভাই মো. রুবেল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

পড়ুন:জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জনের ১০ বছর

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন