বিজ্ঞাপন
বিজ্ঞাপন

স্বপরিবারে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনা, প্রাণ গেল ভাইয়ের

স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এমদাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা তার পরিবারের সদস্য ও ভাইয়ের পরিবারের লোকজন ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল ইসলাম নরসিংদীর পলাশ উপজেলার জয়নগর এলাকার আহম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল ইসলাম ও তার ভাইয়ের পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। রাতের দিকে মাইক্রোবাসটি বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের সিটে থাকা এমদাদুল গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে গাড়ি থেকে বের করে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার-আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাস বাঁশবাড়িয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সামনের সিটে থাকা এক ব্যক্তি গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন