ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় এ মার্কেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
উদ্বোধন অনুষ্ঠানে রাশেদ খান বলেন ফুটপাত দখল ও শহরের বিভিন্ন অনিয়মের জন্য সংশ্লিষ্টদের দায়ী করে এ ধরনের অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে নির্দিষ্ট স্থানে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ,কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ
সা/


