জয়পুরহাটে জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, শাহিদুল ইসলাম সবুজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শুক্রবার থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা মিলিয়ে মোট ৮টি দল নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নেবে।
খেলা দেখতে আসা সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
পড়ুন : চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত


