এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেরা ২৪ টাইমিংয়ের মধ্যে ২২তম হয়েছেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টে অনুষ্ঠিত হয় ছয়টি হিট। বাংলাদেশের ইমরানুর রহমান ছিলেন পঞ্চম হিটে। এই হিটে মোট সাতজন দৌড়বিদ অংশ নেন।
দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও ছিলেন একই হিটে। ইমরানুর দৌড়েছেন পাঁচ নম্বর লেনে। নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাদের বাইরে ছয় হিটের সেরা ছয় টাইমিংধারীও পান সেমিফাইনালের টিকিট।
নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে ছয়জনের মধ্যে চতুর্থ হন ইমরানুর। এই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট সময় করেন ১০.৩৮ সেকেন্ড।
ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে এদিন এর কোনোটিই করতে পারেননি তিনি।
হিটের সেরা তিনে থাকতে না পারলেও সেরা টাইমিংধারীদের তালিকা থেকে সেমিফাইনালের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। ১০০ মিটারে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪-এর মধ্যে তার অবস্থান ২২তম।
ইমরানুর রহমান বাংলাদেশের একজন কৃতিমান এ্যাথলেটস্। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এখানে উল্লেখ্য যে, ইনরানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়, যিনি বিগত এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার অপরিসীম অবদান রেখে যাচ্ছেন।
গত ২৩ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স দলের হয়ে অংশগ্রহণ করেন এবং ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক অর্জন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও ইমরানুর রহমানের এই অর্জনকে ধরে রাখার পাশাপাশি উত্তরোত্তর আরও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা করে যাবে।
ব্যক্তিগত জীবন ও পরিচয়জন্ম:
৫ জুলাই, ১৯৯৩ যুক্তরাজ্যের শেফিল্ডে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে।
পেশা: তিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও শেকড়ের টানে ২০২১ সাল থেকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব করছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীরও একজন সদস্য।
উল্লেখযোগ্য অর্জন ও রেকর্ডস্বর্ণপদক:
২০২৩ সালে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ১০ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন এবং নতুন জাতীয় রেকর্ড গড়েন।
১০০ মিটার রেকর্ড: ২০২৩ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ড্যাশে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
দ্রুততম মানব: তিনি বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সেরা টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানবের স্বীকৃতি লাভ করেছেন।
পড়ুন : টানা দুই হারের পর ৫-১ গোলের জয় বাংলাদেশের
সা/


