মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, টহল দলের অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২
সা/
বিজ্ঞাপন


