কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এর মধ্যে রয়েছে, ভারতীয় মদ ৫বোতল, ৯’শ ৯০পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, দুইহাজার ২০পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩’শ ৬০প্যাকেট পাতার বিড়ি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯লাখ ৩০হাজার ৩’শ টাকা।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির সদস্যরা আলিমডোবা মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৯’শ ৯০পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, একহাজার ২০পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩’শ ৬০প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬লাখ ২২হাজার ৮’শ টাকা।
অপরদিকে, ধর্মদাহ বিওপির সদস্যরা ধর্মদাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩লাখ ৭হাজার ৫’শ টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২
সা/


