বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাটে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ স্বপন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত স্বপন জেলার আক্কেলপুর উপজেলায় সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিবির একটি চৌকস দল আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাফরপুর থেকে হলহলিয়াগামী পাকা রাস্তায় স্বপনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন