হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরো ২জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস খান (২০), একই উপজেলার সতং গ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ নয়ন মিয়া (২১)।

চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় আজ বিকেলে এ দুর্ঘটনাট ঘটেছে।

পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক সাতছড়িতে যাওয়ার পথে চুনারুঘাট সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। আহত হয় ইজিবাইকের আরো ২ জন।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিয়ষটি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মুলত মোটরসাইকেলের স্পিড বেশি থাকার কারনে সাইকেল থেকে সিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পাগলা ও নান্দাইলে ধর্ষণ: পলাতক দুই আসামি এসআরবির হাতে গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন