ঢাকার ধামরাইয়ে মশারির ভেতর সাপের কামড়ে তারিফ নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত তারিফ উপজেলার সানোড়া ইউনিয়ন এর বাটুলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনের ছেলে। সে কালামপুর জনতা মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে ঘুমাতে যাওয়ার সময় মশারির ভেতর থাকা একটি সাপ তারিফকে কামড় দেয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
তারিফের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও স্থানীয় বাসিন্দারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তার সহপাঠী ও পরিচিতজনদের মধ্যেও শোক নেমে এসেছে।
পড়ুন:অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম
ইমি/


