নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন তোতার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জনস্রোত দেখা গেছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিল্লার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমাগমে পরিণত হয়।
সভায় চর এলাহী দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, চর এলাহী দক্ষিণ শাখা যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক ও সাবেক সাধারণ সম্পাদক আতিক উল্যাহসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, ইসমাইল হোসেন তোতাকে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী করা হলে তাকে সঙ্গে নিয়ে ইউনিয়নকে আরও সুসংগঠিত ও আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন তারা।
বক্তারা আরও বলেন, চর এলাহী ইউনিয়নে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দিতে ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
এ সময় বক্তারা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
পড়ুন:অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম
ইমি/


