ক্রাউন প্লাজা ঢাকা গুলশান সফলভাবে আয়োজন করেছে তাদের কমিউনিটিভিত্তিক চ্যারিটি উদ্যোগ “রান ফর চ্যারিটি: মিনিংফুল ম্যারাথন ২.০” । শুক্রবার সকালে অনুষ্ঠিত ৫ কিলোমিটারের এই দৌড়ে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় অবদান রাখার লক্ষ্যেই আয়োজন করা হয় এই উদ্যোগ।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর গিভিং ফর গুড মাস-এর অংশ হিসেবে আয়োজিত এই ম্যারাথনে হোটেলের সহকর্মী, কর্পোরেট পার্টনার, কমিউনিটির সদস্য এবং দৌড়প্রেমীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমেলিও অংশগ্রহণ করেন। স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই উদ্যোগে তাঁর অংশগ্রহণ আয়োজনটিতে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা যোগ করে।
ভোর ৫টা ৩০ মিনিটে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান থেকে দৌড় শুরু হয়। অংশগ্রহণকারীরা ৫ কিলোমিটারের নির্ধারিত পথ সম্পন্ন করে আবার হোটেলে ফিরে আসেন। প্রতিটি অংশগ্রহণকারীর কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হয়, যার সম্পূর্ণ অর্থ অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন (মজার স্কুল)-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রদান করা হবে। প্রায় ২০০ জন অংশগ্রহণ করায় এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা অবদান সংগ্রহ হয়েছে।
এ প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে (Karthi VK) বলেন, “মিনিংফুল ম্যারাথন ২.০ আমাদের দেখিয়েছে, একটি অভিন্ন উদ্দেশ্যে মানুষ একসঙ্গে এগিয়ে এলে কতটা অর্থবহ পরিবর্তন সম্ভব। যারা অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এই আয়োজনকে সফল করতে কাজ করেছেন—প্রতিটি অংশগ্রহণকারী, পার্টনার ও সহকর্মীর প্রতি আমরা কৃতজ্ঞ। প্রথম আয়োজনের পর এবারও কমিউনিটির মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে দেখে আমরা অনুপ্রাণিত। প্রতিটি কিলোমিটার যেন একটি অর্থবহ অবদানে পরিণত হয়েছে।”
এই আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে লেটেস্ট গার্মেন্টস ও গারিবাজার – প্রাইম পার্টনার, জেডএক্সওয়াই ও সেভেনস্ট্রিমস – টি-শার্ট পার্টনার, এয়ার অ্যাস্ট্রা – এয়ারলাইন পার্টনার, সানকুইক – বেভারেজ পার্টনার, এসএমসি – হাইড্রেশন পার্টনার এবং পোলার আইসক্রিম – আইসক্রিম পার্টনার। তাদের সহযোগিতা আয়োজনটিকে সফল করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, অংশগ্রহণ ও মানুষের পাশে দাঁড়ানোর বার্তাকে আরও শক্তিশালী করেছে।
লেটেস্ট গার্মেন্টস ও গারিবাজার-এর পক্ষ থেকে বলা হয়, “মিনিংফুল ম্যারাথন ২.০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত, যা মানুষকে একটি অর্থবহ উদ্দেশ্যে একত্রিত করে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ—যত ছোটই হোক—শিশু ও সুবিধাবঞ্চিত কমিউনিটির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
জেডএক্সওয়াই ও সেভেনস্ট্রিমস-এর পক্ষ থেকে বলা হয়, “মিনিংফুল ম্যারাথন ২.০-এর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি একটি অর্থবহ সামাজিক উদ্যোগে অবদান রাখার সুযোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।”
এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার মেসবাহুল ইসলাম বলেন, “সহানুভূতি, উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শক্তিশালী কমিউনিটি গড়ে ওঠে। এই কারণেই মিনিংফুল ম্যারাথন ২০২৬-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হতে পেরে আমরা সম্মানিত ও আনন্দিত। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর এই উদ্যোগ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং প্রয়োজনের সময়ে আশার আলো তৈরি করে। আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। এই আয়োজনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন এবং ভবিষ্যতে এই উদ্যোগের আরও সাফল্য ও ইতিবাচক প্রভাব কামনা করছি।”
অংশগ্রহণকারীদের জন্য আয়োজনটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ছিল বিশেষ আয়োজন। প্রত্যেক রানারকে দেওয়া হয় স্মারক মেডেল ও সার্টিফিকেট। পাশাপাশি অংশগ্রহণকারীরা ইভেন্টের বিশেষ টি-শার্ট পরিধান করেন এবং দৌড় শেষে হোটেলে উপভোগ করেন বাফেট ব্রেকফাস্ট। শীর্ষ পাঁচজন ফিনিশারকে বিশেষ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের গত বছরের “রান ফর চ্যারিটি: এ মিনিংফুল ম্যারাথন”-এর ধারাবাহিকতায় এবারের আয়োজন করা হয়। ২০২৫ সালেও আইএইচজি-এর গিভিং ফর গুড মাস এর অংশ হিসেবে আয়োজিত এই চ্যারিটি দৌড়ে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে একত্রিত হয়েছিলেন।
মিনিংফুল ম্যারাথন ২.০-এর মাধ্যমে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান সহকর্মী, পার্টনার এবং বৃহত্তর কমিউনিটিকে একটি অর্থবহ সামাজিক উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে।
পড়ুন : গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তার করবে না সরকার: তথ্য উপদেষ্টা


