আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। আজ দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে। অতীতে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতো, এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাতের শেষ ভাগে বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য মণ্ডপ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়।সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, মাদক, অস্ত্র কিংবা পটকাবাজির অনুপ্রবেশ রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন বিশেষ তল্লাশির নির্দেশ প্রদান করা হয়। আমি আশা করি সকল বৈধ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে এই আয়োজন নির্বিঘ্ন করতে সহানতা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা সীমিত পরিসরে রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজপলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, যশোরে এবছর গত বছরের চেয়ে ২৮টি বেশি পূজা মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে। গত বছর ৭০৯টি ও এবছর ৭৩৭টি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্ডপ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিলো।
পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি


