বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে আমাদের পাশে আসেন, সহযোগিতা করেন : ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে আমাদের পাশে আসেন, সহযোগিতা করেন। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহবান জানান তিনি।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণকে দুরবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও জ্বালানি সংকট চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইনশাআল্লাহ এ সংকটও দূর হবে।

তিনি আরও বলেন, ‘আগের সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখানে কোথাও ট্রান্সপারেন্সি নেই। তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে কোথাও ভালো কিছু পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই দুর্নীতি।’

মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন