বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাটে কোটি টাকার প্রাচীন পাথরের পিলার বিজিবিকে হস্তান্তর

চোরাকারবারীদের হাত থেকে রক্ষা করে ৮ম-৯ম শতকের একটি প্রাচীন বেলে পাথরের পিলারের অংশবিশেষ বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। রোববার সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট থানা সংলগ্ন এলাকায় ২০ বিজিবির কাছে ৩২০ কেজি ওজনের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তুলে দেওয়া হয়। হস্তান্তরকৃত পাথরের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজিবি থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় এক জনপ্রতিনিধি মোবাইল ফোনে নিদর্শনটি হস্তান্তরের বিষয়টি জয়পুরহাট ব্যাটালিয়নকে (২০ বিজিবি) নিশ্চিত করেন। খবর পেয়ে বিজিবির একটি চৌকস টহল দল নির্ধারিত স্থানে গিয়ে যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতিতে এটি গ্রহণ করে। মূলত সরকার ঘোষিত জেলাভিত্তিক জাদুঘর প্রতিষ্ঠা এবং পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে নিয়ামতপুরের স্থানীয় জনগণ পাচারকারীদের হাত থেকে নিদর্শনটি উদ্ধার করে।

সেখানে আরও বলা হয়েছে, পাচারকারী চক্র মূল্যবান এই প্রত্নবস্তুটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরে ডুবিয়ে লুকিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানা পুলিশ ও নওগাঁর বদলগাছী প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান কর্তৃপক্ষ আগে থেকেই অবগত ছিল। বিজিবির নিদর্শনটি গ্রহণকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থেকে এর প্রাথমিক সত্যতা যাচাই করেন। বর্তমানে অমূল্য এই প্রত্নসম্পদটি পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

পরবর্তীতে নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ পাথরটির মান যাচাই করে সনদ প্রদান করে। তারা নিশ্চিত করে, এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলে পাথরের পিলারের অংশ।

পড়ুন : একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন