বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুরের ঐতিহ্যবাহাী সাংস্কৃতিক প্রতিষ্ঠাননবরূপীর মাসিক স্রোতার আসর অনুষ্ঠিত

“এসো মিলি প্রাণের টানে”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে প্রতি মাসের মত এ মাসেও মাসিক স্রোতার আসর অনুষ্ঠিত হয়েছে নবরূপী গৃহে।

বিজ্ঞাপন

মাসিক স্রোতার আসরে সভাপতিত্ব করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক (ভারঃ) আতিকুর রহমান নিউ। নবরূপীর সঙ্গীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর সঞ্চালনায় বিশিষ্ট কন্ঠ শিল্পী পলাশ দাস, শিউলী দে, সাধনা দাস ও নবরূপীর সুরবানী সঙ্গীত কেন্দ্রের ছাত্র আর্ফ আনাম রুশদান সঙ্গীত পরিবেশন করেন। এসময় দিনাজপুরের বিশিষ্ট শিল্পী ডাঃ শহিদুল ইসলাম খান, মোকশেদ আলী, নজরুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেকসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সুরবানী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও বিলকিস জান্নাত। তবলায় ছিলেন লোটন সরকার, আমির আলী খান, গিটারে মোঃ রাকিব হাসান রানা।

সাধারণ সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ তার বক্তব্যে বলেন, নবরূপী দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের ক্ষুদ্র শিল্পীদের সঙ্গীত চর্চার মাধ্যমে শিল্পী তৈরী করার কাজ করে যাচ্ছে। তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের কাছে পরিচিত করাই এবং তাদের মূল্যায়ন করি। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, প্রতি মাসে নবরূপীর আয়োজনে সঙ্গীত শিল্পীদের উৎসাহিত করতে আমরা মাসিক স্রোতার আসর করে যাচ্ছি। এতে শিল্পীদের মূল্যায়ন হচ্ছে।

পড়ুন : রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন