বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা যুবদলের খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার!

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।

​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

​যুবদল কেন্দ্রীয় কমিটির যৌথ সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বার্তা প্রেরণে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে নাগরিক টিভিকে খায়রুল ইসলাম সজীব বলেন, “দলের সিদ্ধান্তকে আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আমার ওপর আস্থা রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের পদে পুনর্বহাল করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতেও সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীর গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন