বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

চুয়াডাঙ্গা দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক চলাচলে বাধার প্রতিবাদে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শত শত ইজিবাইক রেখে চালকরা একত্রিত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে এ সময় চরম জনদুর্ভোগে পড়ে এ সড়কে চলাচল করে যাত্রীরা সহ সকল প্রকারের যানবাহন।

ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশি সহায়তায় দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় চুয়াডাঙ্গাগামী ইজিবাইক আটকে দেওয়া হচ্ছে। অনেক সময় ইজিবাইক আটক করে থানায় নিয়ে রাখা হয়। পরে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে হয় বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ইজিবাইক চালকদের মারধরের অভিযোগও করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকে দেওয়ার জন্য স্থাপিত ব্যারিকেড তুলে নিতে হবে এবং তাদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা বন্ধের দাবিও জানান তারা।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আন্দোলনকারী ইজিবাইক চালক ও শ্রমিকীরা প্রশাসন ও নেতৃবৃন্দর কথায় আশ্বস্ত হয়ে ৪ ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল সাভাভিক হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীর গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন