যথাযোগ্য মর্যাদায় ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকার বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের দাফন সম্পন্ন হয়েছে। তিনি নারিশা এলাকার স্থানীয় বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রবিবার বাদ জোহর উপজেলার নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজার আগে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ ও দোহার থানার ওসি (তদন্ত) নুরুননবী ইসলাম গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে তার লাশ নারিশা হোসানিয়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ একাধারে ছিলেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য লোকজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজশাহীর গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক


