বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মিল্কভিটায় চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে আমরণ অনশন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চাকরিতে পূর্ণবহালের দাবিতে আমরণ অনশনে বসেছেন ৬ জন শ্রমিক-কর্মচারী।

রবিবার সকাল থেকে এই আমরণ অনশন শুরু করেছে তারা। চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চাকরিতে পূর্ণবহালের না করা পর্যন্ত তাদের এই আমরণ অনশন চালিয়ে যাবে বলে অনশনকারীরা জানান।

এসময় অনশনকারীরা বলেন, চাকরিতে বহাল না করলে এখানেই তারা মৃত্যুবরণ করবো। দীর্ঘদিন ধরে কেউ ১৫ কেউ ২০ বছরের অধিক সময় ধরে আমরা মিল্কভিটায় কর্মরত ছিলাম। বিভিন্ন কারণে আমাদেরকে চাকরিচ্যুত করেছে।

চাকরিচ্যুত হওয়া শ্রমিক-কর্মচারীদের পুনরায় চাকরিতে বহাল না করা হলে আমরণ অনশন চালিয়ে যাবো। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবেই।

এ ঘটনায় মিল্কভিটার প্রধান ফটক এলাকায় শ্রমিক-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি দ্রুত সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন অনশনকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন