বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ত্রিশাল সরকারি নজরুল একাডেমির শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঐতিহ্যবাহী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ( সাবেক দরিরামপুর হাই স্কুল) এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক সাবেক সিভিল সার্জন ডা. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মশিউর রহমান দীপক, প্রচার উপকমিটির আহবায়ক অধ্যাপক বজলুর করিম শাহিন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক এইচ এমন জোবায়ের হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ পিনাকী, আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি (সাবেক দরিরামপুর হাই স্কুল) এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উৎসবকে আনন্দদায়ক, বর্ণাঢ্য ও সফল করতে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে উৎসবের প্রচার-প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিকদের সৃজনশীল মতামত ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তারা।

পরে শতবর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ শতবর্ষ উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পড়ুন:কারাগারে নেওয়ার পথে আসামি পলায়ন, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন