বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‎পটিয়ার ৪৭ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

চট্টগ্রামের পটিয়ায় রাজস্ব খাতের আওতায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। এসব জলাশয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পটিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
‎
‎পটিয়া উপজেলা পরিষদের পুকুরঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবউল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, পৌরসভা বিএনপির সদস্যসচিব গাজী তাহের, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ, পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, কৃষকদল নেতা বুলবুল আহমেদ, মাহাবুবুল আলম পারভেজসহ সংশ্লিষ্টরা।
‎
‎পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
‎
‎তিনি বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সবাইকে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগী হতে হবে। জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও জলাশয় দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
‎
‎এনামুল হক এনাম পটিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় এনে স্থানীয় চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা পোনা মাছ যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন