‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জিয়া হার্ট ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী অংশ নেন। লাল রঙের টি-শার্ট ও রঙিন ব্যানার হাতে অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।
পড়ুন : ১ অক্টোবর ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি
সা/


