দোহারে শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের মতবিনিময় সভা

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতিদের উদ্যোগে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে উপজেলার দোহার প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

এসময় বক্ত্যরা বলেন সারাদেশের এইচএসসি’র ফলাফলে ধস নামায় নড়েচড়ে বসেছে দেশের শিক্ষানুরাগি সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের দোষ না দিয়ে শিক্ষক সমাজের আরো সতর্ক হতে হবে, কম্পিউটার শিক্ষায় ল্যাব চালু করতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। পাশাপাশি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা-সেমিনার করে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। পাশাপাশি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা-সেমিনার করে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। আমরা সারা দোহারের শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের সমন্বয়ে একটা ফোরাম করবো, যাতে সকলে মিলে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ভালো ফলাফল উপহার দিতে পারি। আগামী বছর থেকে সারা দোহারের ১০০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে।

সুপ্রিম কোর্টের এডভোকেট মনির হোসেন রানার সভাপেিত্ব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহবায়ক ও মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে এম খালেদুজ্জামান জুয়েল, নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার ড. মঞ্জুরুল আলম শামীম বেপারী, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান, ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শ্যামল পাপ্পু, এডভোকেট আমির হোসেন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সাবেক সভাপতি মো. কামরুল হাসান, দোহার প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. সোহেল রানা, সদস্য আলমগীর হোসেন,আব্দুর রাহিম, মাকসুমুল মুকিম, ফয়সাল, সাকিবসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন