বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পকেটে মিলল জাতীয় পরিচয়পত্র!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে মোঃ হাবিবুল্লাহ শেখ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে মদনপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করে।

উদ্ধার হওয়া এনআইডি কার্ড অনুযায়ী, নিহত যুবকের নাম মোঃ হাবিবুল্লাহ শেখ (২২)। তাঁর পিতার নাম মোশারফ হোসেন এবং ঠিকানা দেওভোগ, নারায়ণগঞ্জ।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীম উদ্দিন বলেন, “এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

পড়ুন : গ্রেফতার হচ্ছে, জামিনে ফিরছে: রাতের ঢাকায় অপরাধীদের দাপট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন